ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ৩৫ শতাংশ (১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ১৭ দশমিক ৫০ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে।
বুধবার, ১৭ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭২ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ৭ টাকা ৫৭ পয়সা আয় হয়েছিল। গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৪ টাকা ৪১ পয়সায়।
আগামী ৯ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ৯ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)