পূবালী ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ২৫ শতাংশ (১২.৫ শতাংশ নগদ এবং অবশিষ্ট ১২.৫ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬ টাকা ৭৬ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৪৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৩৩ পয়সা।
আগামী ০৫ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ১২ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)