Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসই-সিএসইর সঙ্গে ক্রাফটসম্যান ফুটওয়্যারের চুক্তি

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২৪ , ৭:১৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার, ২১ এপ্রিল নিকুঞ্জস্থত ডিএসই টাওয়ারে ডিএসইর এসএমই বোর্ডে কোম্পানিটির তালিকাভুক্তির জন্য ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের বিষয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও উপস্থিত ছিলেন ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজের পরিচালক এবং প্রাইলিংক সিকিউরটিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের পরিচালক মাহে আলম ও সারা হোসেন, ডিএসইর মহাব্যবস্থাপক মোঃ ছামিউল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান এবং সিএসইর তানিয়া বেগম।

রোববার থেকে শুরু হওয়া ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের সাবস্ক্রিপশন আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)