Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মূল্য সংবেদনশীল তথ্য নেই আলিফ ইন্ডাস্ট্রিজের

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২৪ , ৮:২৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২২, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির গত ২ এপ্রিল শেয়ার দর ছিল ৯৮ টাকা ৬০ পয়সা। ২১ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ১২৩ টাকা ৮০ পয়সা উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)