Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা, সভা ৩০ এপ্রিল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ড ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট ঘোষণা করে বুধবার, ২৪ এপ্রিল তথ্য প্রকাশ করেছে ডিএসই। বন্ডটির ট্রাস্টি ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৮ মে পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে।

এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে। আজ বুধবার বন্ডটির ইউনিট দর উন্মুক্ত থাকবে।

একইসঙ্গে, আগামী ৩০ এপ্রিল বেলা ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)