Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রিমিয়ার সিমেন্টের ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২৪ , ১২:৫৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক। প্রিমিয়ার সিমেন্টের উদ্যোক্তা পরিচালক মো. জাহাঙ্গীর আলমের হাতে থাকা কোম্পানিটির ১ কোটি ০৪ লাখ ২৫ হাজার ৩১৩ শেয়ারের মধ্যে ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন বলে বুধবার, ২৪ এপ্রিল তথ্য প্রকাশ করেছে ডিএসই।

ডিএসই জানায়, আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে ঘোষিত শেয়ার বিদ্যমান বাজারদরে বিক্রি সম্পন্ন করবেন তিনি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)