Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সালভো কেমিক্যালসের বছরে মুনাফা বাড়বে ৩২ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২২ , ৫:০৫ অপরাহ্ণ | আপডেট: মে ২০, ২০২২, ৫:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ‘কর্নস্টার্চ ইউনিটের উৎপাদন গত সোমবার থেকে শুরু হয়েছে।

নুতুন করে উৎপাদন শুরু হওয়ায় প্রতি বছর কোম্পানিটির আয় আনুমানিক ৩২ কোটি টাকা বৃদ্ধি বাড়বে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে কোম্পানিটির চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫ গুণের বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৯ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ টাকা ৭ পয়সা বা ৫ দশমিক ৩০ গুণ।

অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৯ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সালভো কেমিক্যাল। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানটির এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৬৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৪৬ পয়সা।

২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরিতে থাকা কোম্পানির ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৫ কোটি দুই লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৭ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানিটির মোট ছয় কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩টি শেয়ার রয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের কাছে রয়েছে ২৫ দশমিক ১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৮ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)