Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফার্মা এইডসের মুনাফা বাড়ল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২৪ , ৯:৫৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ফার্মা এইডস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ২৪ এপ্রিল কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ টাকা ৪৬ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ২১ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ টাকা ৩৭ পয়সা এবং গতবছর একই সময়ে ০৫ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৮ টাকা ৬৪ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)