Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নিটল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা, প্রথম প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৪ , ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রবিবার এ তথ্য প্রকাশ করেছে।কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৮ পয়সা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪২ পয়সা।

আগামী ২৭ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৫ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৪-মার্চ,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪৯ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩০ টাকা ৮৪ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)