Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রানারের লোকসান কমেছে ১৮.৭৩%

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৪ , ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির লোকসান আগের হিসাব বছরের একই সময়ের তুলনা ১৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে ৪২ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৭৩৩ টাকা এবং আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৫২ কোটি ৫১ লাখ ৪৮ হাজার ৩৩৫ টাকা। কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৪ টাকা ৩১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৬ পয়সায়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে রানার অটোমোবাইলসের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৭ টাকা ৭৫ পয়সা এবং আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬২ টাকা ৬২ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৬৬ টাকা ৫০ পয়সা।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ। রানার অটোমোবাইলসের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪০ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭০ পয়সা।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩৯৪ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২। এর মধ্যে ৫০ দশমিক ২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৫৯ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ২৩ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)