Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইসলামী কমার্শিয়াল ও নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৪ , ৭:১৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার, ২৮ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে পাওয়া তথ্য নিম্নরূপ:

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৩ পয়সা এবং আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮০ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯৯ পয়সা।

আগামী ০১ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং ২০ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০  শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা এবং আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ০৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ১২ পয়সা।

আগামী ২৪ জুলাই হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং ১০ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)