Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছে সিটি ব্রোকারেজ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৪ , ৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পুনঃনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিটি ব্রোকারেজ লিমিটেড।

সোমবার, ২৯ এপ্রিল বিএসইসি ভবনের নিজস্ব কার্যালয়ে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম আফফান ইউসুফ।

সিটি ব্রোকারেজের হেড অব কর্পোরেট মোঃ সাইফুল ইসলাম; হেড রিসার্চ, এ কে এম ফজলে রাবি; সিএফও, আরাফাত শমসের আলি, সিএফও; হেড অব এনআরবি, নাজির হোসেন এবং রাশিদুল হক, ধানমন্ডি শাখা প্রধান এ সময় উপস্থিত ছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)