Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউসিবির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৪ , ৯:২০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ (৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৯ পয়সা। এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮১ পয়সা।

আগামী ৩০ জুন, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ২৩ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)