Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সরকারি কর্মচারীদের বেতনে ব্যয় কর রাজস্বের ৪৩ শতাংশ

প্রকাশিত হয়েছে: মে ১, ২০২৪ , ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: মে ১, ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ যে পরিমাণ কর সংগ্রহ করে তার ৪৩ শতাংশের বেশি সরকারি কর্মচারীদের বেতন-ভাতা খাতে ব্যয় হয়। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

পিআরআই বলছে, গত ১২ বছরে কর রাজস্ব মোটামুটি ৩৪ দশমিক ৫ শতাংশে স্থিতিশীল থাকলেও সরকারি বেতন-ভাতা বেড়েছে ৪০৬ শতাংশ। একই সময়ে পেনশন ও গ্র্যাচুইটি ৫১৯ শতাংশ বেড়ে ২৯ হাজার ১০০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মোট কর রাজস্বের ৯ শতাংশের সমান।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, বেতন-ভাতা বাবদ এই বিশাল ব্যয় নিয়ে আমাদের ভাবা উচিৎ।

রাজধানীর আমারি ঢাকায় ‘বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ-অপরিহার্য ও একটি রোডম্যাপ’ শীর্ষক অনুষ্ঠানে এই গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)