Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৬৮০ কোটি টাকার সাধারণ শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক

প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৪ , ১১:০৭ পূর্বাহ্ণ | আপডেট: মে ২, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি ৬৮০কোটি টাকার সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির ৯ম বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

  • ডিএসই সূত্রে বৃহস্পতিবার জানা গেছে, সরকারি ইক্যুইটির বিপরীতে রূপালী ব্যাংক ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। যেখানে ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দাম হবে ১৫ টাকা। ফলে আলোচ্য পরিমাণ শেয়ার ইস্যুর মাধ্যমে রূপালী ব্যাংক পুঁজিবাজার থেকে ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অনুকূলে উল্লেখিত শেয়ার ইস্যু করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)