Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৪ , ৭:২০ অপরাহ্ণ | আপডেট: মে ৪, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে ৪০৫ কোম্পানির শেয়ার লেনদেনে সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৩৯ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৫৫ শতাংশ অবদান মালেক স্পিনিংয়ে। লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবের সপ্তাহজুড়ে ৩৬ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা আলিফ ইন্ড্রাস্ট্রিজের বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদল হয়েছে ৩৪ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকার।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ৩২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩১ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা, আইটিসির ২২ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা, সোনালী আঁশের ২১ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা, গোল্ডেন সনের ১৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ১৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ১৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)