Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিকে আয় কমলো

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৪ , ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববারঅনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে সোমবার জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে হয়েছে ৮৭ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৩১ পয়সা আয় হয়েছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিলো -১.৮৬ টাকা। যা গত বছর ছিলো ৭ টাকা ৩৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৫০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)