Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘তথ্য লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবা‌দিক প্রবে‌শ করতে দিচ্ছে না’

প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২৪ , ৬:৩০ অপরাহ্ণ | আপডেট: মে ৭, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

তথ্য লুকাতে বাংলা‌দেশ ব্যাংক সেখানে সাংবা‌দিক প্রবে‌শ করতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বেসরকা‌রি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার, ৭ মে রাজধানীর পল্ট‌নে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেনের স্মরণে ‘মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতা’ অনুষ্ঠা‌নে তি‌নি ব‌লেন, এতদিন তথ্যে নৈরাজ্য চল‌ছিল। এখন অপঘাত ঘট‌ছে।

ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবা‌দিক প্রবেশে নিষেধাজ্ঞার মানে সেখানে ‘ডাল মে কুচ কালা হে’ এমনটাই ইঙ্গিত দেয়। তথ্য লুকা‌তে বাংলা‌দেশ ব্যাংক সেখানে সাংবা‌দিক প্রবে‌শ কর‌তে দি‌চ্ছে না। সাংবা‌দিক প্রবেশ কর‌তে না দেওয়ার মানে হচ্ছে এখন ওখা‌নে এমন কিছু ঘট‌ছে তা য‌দি জনসমক্ষে প্রকাশ পায় তাহ‌লে বড় ধর‌নের নাশকতা হ‌য়ে যা‌বে। এই নাশকতাকারীরা হ‌চ্ছে বাংলা‌দে‌শের অর্থনৈ‌তিক সাংবা‌দিকরা।

তিনি ব‌লেন, আমা‌দের একটা গর্ব ছিল, বি‌দে‌শি ঋণ নি‌য়ে কখ‌নো খেলা‌পি হইনি আমরা। কিন্তু সাম্প্রতিক সময়ে তেল আমদা‌নি ক‌রে আমরা অর্থ প‌রি‌শোধ কর‌তে পার‌ছি না। বি‌দে‌শি‌রা মুনাফার নি‌তে পার‌ছে না। এয়ারলাইন্স ব্যাবসায়ীরা অর্থ পা‌চ্ছে না। তার মা‌নে গ‌র্বের জায়গায় ফাঁটল ধ‌রি‌য়ে দি‌য়ে‌ছে। এসব তথ্য উপাত্ত বাংলা‌দেশ ব্যাংক দেয়। সেখা‌নে প্রবেশ নি‌ষেধ। তার মা‌নে সেখা‌নে ‘ডাল মে কুচ কালা হে’। এখন এটা কি মসুর ডাল না কি মুগ ডাল না‌কি সব জায়গায় ডাল। এটাই এখন বুঝার বিষয়।

দেশ এখন এলডিসির দিকে যা‌চ্ছে। সরকার ডি‌জিটাল ও স্মার্ট বাংলা‌দেশ বল‌ছে। এই সময় ত‌থ্যের নৈরাজ্য সম্পূর্ণভা‌বে সাংঘর্ষিক ব‌লে মন্তব্য ক‌রেন সিপিডির এ সম্মানীয় ফেলো।

ইআরএফ’র সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও ইং‌রে‌জি দৈ‌নিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা।

ড. দেবপ্রিয় তার বক্তব্যে দেশের সম-সাময়িক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিংখাতসহ সামগ্রিক আর্থিকখাতের বর্তমান পরিস্থিতি তুলে ধ‌রেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)