বেস্ট হোল্ডিংস লিমিটেডের আর্থিক প্রতিবেদনের তথ্য পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪- মার্চ’২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা এবং আগের বছর একই সময়ে ছিল ৩০ পয়সা।
ডিএসই সূত্রে জানা গেছে, অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা এবং আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৬ পয়সা। ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৮৮ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)