Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে সূচকের পতনে লেনদেন

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৪ , ৮:০১ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে বুধবার, ৮ মে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। সেই সাথে কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ২৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির, বিপরীতে ২৫৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)