Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

উৎপাদন শুরু করবে লিগ্যাসি ফুটওয়্যারের সহযোগী প্রতিষ্ঠান

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৪ , ৯:১৯ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

লিগ্যাসি ফুটওয়্যার পিএলসির সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি সুজ লিমিটেড প্রথমবারের মতো উৎপাদন শুরু করেছে। লিগ্যাসি সুজ লিমিটেডের মাধ্যমে উৎপাদিত পণ্য কোম্পানিটি দেশীয় বাজারে সরবরাহ করবে।

ডিএসই সূত্রে জানা গেছে,  এর মাধ্যমে চামড়া খাতে লিগ্যাসির ম্যানেজমেন্টের দীর্ঘ দিনের যে অভিজ্ঞতা রয়েছে, তা ব্যবহার করে নতুন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে কোম্পানিটি মুনাফা বাড়াতে পারবে।

কোম্পানিটি আরও জানায়, প্রধান যন্ত্রপাতি ও সরঞ্জামগুলোর পাশাপাশি কারখানা সংস্কারের পর লিগ্যাসি ফুটওয়্যার সরাসরি রপ্তানি ও বিক্রয় কার্যক্রম পুনরায় শুরু করেছে। বর্তমানে কোম্পানিটির উৎপাদন প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)