Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পূবালী ব্যাংকের মুনাফা বাড়ল

প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২৪ , ৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: মে ১০, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পূবালী ব্যাংক পিএলসির চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে প্রায় ৩১ শতাংশ। ব্যাংকটির পরিচালন মুনাফাও বেড়েছে।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে পূবালী ব্যাংকের নিট মুনাফা হয়েছে ১৭৮ কোটি টাকা এবং আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৩৬ কোটি টাকা। ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ৫৯০ কোটি টাকা এবং আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩৩৭ কোটি টাকা।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা এবং আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৩৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৭৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৬ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৪৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩৩ পয়সা।

আগামী ৫ জুন ডিজিটাল প্লাটফর্মে সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট ১২ মে নির্ধারণ করা হয়েছে।

৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পূবালী ব্যাংকের পর্ষদ। ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৪৯ পয়সা এবং এর আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২৩ পয়সা।

ডিএসইতে বৃহস্পতিবার পূবালী ব্যাংক শেয়ারের সর্বশেষ দর ছিল ২৯ টাকা ৪০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৫ টাকা ৩০ পয়সা ও ৩১ টাকা ৫০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)