Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রবিবার চার কোম্পানির সভা

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৪ , ১১:১২ পূর্বাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৪ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা ১২ মে, রবিবার অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে: পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স এবং বীকন ফার্মাসিউটিক্যালস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে রবিবার এ তথ্য জানা গেছে।

প্রগতি ইন্স্যুরেন্স: সভায় গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স: সভায় গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

বীকন ফার্মাসিউটিক্যালস: সভায় গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া ম্যানেজমেন্টের প্রস্তাবিত লভ্যাংশের প্রস্তাব নিয়েও আলোচনা হবে সভায়। পর্ষদের অনুমোদন পেলে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। একই সভায় গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)