Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিডি পেইন্টসের কিউআইও আবেদন রোববার শুরু

প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২২ , ৭:১৬ পূর্বাহ্ণ | আপডেট: মে ২২, ২০২২, ৭:১৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : রঙ উৎপাদনকারী কোম্পানি বিডি পেইন্টস লিমিটেড পুঁজিবাজারে আসছে। কোম্পানিটির কোয়ালি ফাইড ইনভেস্টর অফার অর্থাৎ কিউআইওর আজ রোববার (২২ মে) থেকে শুরু হয়েছে। কোম্পানিটির কিউআই অফারের আবেদন ২৬ মে (বৃহস্পতিবার) পরযন্ত চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে (ডিএসই) সম্প্রতি প্রকাশিত তথ্যে জানা গেছে, বিডি পেইন্টস লিমিটেড কিউআইওর মাধ্যমে শেয়ারপ্রতি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।

গত ১২ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।

কিউআইওর মাধ্যমে উত্তোলন করা টাকা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ ও স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে। ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানির বেসিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা।

তবে শর্ত রয়েছে, এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)