Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফিনিক্স ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৪ , ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার, ৯ মে  কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ০২ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ২৩ পয়সা।

আগামী ২৪ জুলাই, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ০৪ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)