দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে রবিবার, ১২ মে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। পাশাপাশি বেড়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৯৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।
রবিবার ডিএসইতে ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ টাকা।
রবিবার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৬টি কোম্পানির, বিপরীতে ১৫৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)