Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইডিএলসি ফাইন্যান্সের আয় সামান্য বাড়ল

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৪ , ৮:২৯ অপরাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার, ১২ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮৫ পয়সা এবং গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৮৩ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো মাইনাস ১৭ টাকা ৫৫ পয়সা এবং যা আগের বছরে ছিলো মাইনাস ৬ টাকা ৫০ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৫৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)