পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোববার, ১২ মে কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা এবং আগের বছর ১ টাকা ৪০ পয়সা ইপিএস হয়েছিল (রিস্টেটেড)। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৭৭ পয়সা।
আগামী ১ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৫ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪২ পয়সা এবং গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩০ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ৩৪ পয়সা এবং যা আগের বছরে ছিলো ৪৯ পয়সা। সমন্বিতভাবে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ১১ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)