Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার পাঁচ কোম্পানি স্পট মার্কেটে

প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২৪ , ১:০৭ অপরাহ্ণ | আপডেট: মে ১৩, ২০২৪, ১:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পাঁচ কোম্পানি রেকর্ড ডেটের আগে মঙ্গলবার, ১৪ মে স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড, বাটা সু কোম্পানি এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো স্পট মার্কেটের লেনদেন আগামী বুধবার, ১৫ মে শেষ হবে। প্রতিষ্ঠানগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার, ১৬ মে। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)