দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে বুধবার, ১৫ মে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। পাশাপাশি গতদিনের তুলনায় কমেছে লেনদেন ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ২২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫২৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ২১২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৭ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার ডিএসইতে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬১টি কোম্পানির, বিপরীতে ৩০১টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)