Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সূচকের উত্থানে বৃহস্পতিবার চলছে লেনদেন

প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২৪ , ১১:৪২ পূর্বাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে বৃহস্পতিবার, ১৬ মে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা গেছে, সকাল ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭ টির, দর কমেছে ১২৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৬৫ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)