Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২৪ , ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। কোম্পানিগুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, আনোয়ার গ্যালভানাইজিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ-” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-২”। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএএ” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-১”। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০২৪ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)