Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে বৃহস্পতিবার ৬৭৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন

প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২৪ , ৭:৫২ অপরাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে বৃহস্পতিবার, ১৬ মে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। তবে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৯ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে।

ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ২১২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৩ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৬৭৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২২টি কোম্পানির, বিপরীতে ২১৫টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)