Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রূপালী লাইফের মুনাফা বেড়েছে ৩ শতাংশ

প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২৪ , ৯:১৩ অপরাহ্ণ | আপডেট: মে ১৮, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা এবং আগের বছর একই সময়ে যা ছিল ৩৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৭৬ পয়সা।

ডিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৯৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৪৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৬ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৩৯ পয়সা এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৯২ পয়সা।

১৯৯৫ সালে তালিকাভুক্ত রূপালী ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৬ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮৯ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৪১১। এর মধ্যে ৪৬ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ১৪ দশমিক ৬৮ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ৩৮ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)