Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আমান কটনের সভার তারিখ পরিবর্তন

প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৪ , ১২:২০ অপরাহ্ণ | আপডেট: মে ১৯, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আমান কটন ফাইবার্স লিমিটেড বোর্ড সভার তারিখ ও সময় পরিবর্তন করেছে। কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা গত ২২ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২১ মে, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)