Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিতাসের বকেয়া পরিশোধ, মন্নু সিরামিকসের সব ইউনিট উৎপাদনে

প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৪ , ৬:১৮ অপরাহ্ণ | আপডেট: মে ১৯, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার: গ্যাসের অভাবে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন ব্যহত ছিল; বার্ষিক লক্ষ্যমাত্রা বা সক্ষমতার তুলনায় কম উৎপাদন নিয়ে চলমান ছিল ঐতিহ্যবাহী পুতিষ্ঠানটি। তবে তিতাস গ্যাসের পুরনো সংযোগ নতুন করে পাওয়ায় সম্প্রতি কারখানায় সব ইউনিটে পূর্ণ মাত্রায় উৎপাদন শুরু হয়েছে, বলে কোম্পানির বিশেষ একটি সূত্র শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করে।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিতাস গ্যাসের বিল বকেয়া ছিল ৩ কোটি ৫০ লাখ টাকা। বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। গত সপ্তাহে বকেয়া টাকা পরিশোধ করা হলে এবং একইদিন গ্যাসসংযোগ দেয়ায় কারখানার সব ইউনিটে উৎপাদন শুরু হয়।

উৎপাদন ও বকেয়া সম্পর্কে তথ্য জানতে চাইলে কোম্পানি সেক্রেটারি আরিফুর রহমান ‘মূল্য সংবেদনশীল তথ্য হওয়ায়’ এড়িয়ে যান। তিনি ‘এ সম্পর্কে অজ্ঞাত’ বলে জানান।

তবে তিতাস গ্যাসের বকেয়া বিল পরিশোধের সত্যতা নিশ্চিত করেন কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মুনজুর মো. কাউসার। সক্ষমতার চেয়ে কম উৎপাদন নিয়ে সগৌরবে এগিয়ে থাকা প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, তিতাসের বকেয়া টাকা পরিশোধ করা হয়েছে। কারখানায় উৎপাদন এখন পূর্ণ উদ্যোমে চলছে।

শেয়ার দরের গ্রাফ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২৪) শেয়ারপ্রতি (ইপিএস) ০২ পয়সা আয় নিয়ে টিকে থাকা প্রতিষ্ঠানটি এখন সম্ভাবনার আভাস দিচ্ছে। যদিও গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৭ পয়সা।

অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই,২৩-মার্চ,২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ৩২ পয়সা। মার্চ, ২০২৪ শেষে শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৮০ টাকা ৪৯ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের দুই বছরের শেয়ার দরের গ্রাফ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার কোম্পানির শেয়ারপ্রতি সমাপনি দর ছিল ৮৫.৮০ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)