পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। কোম্পানিটির নাম ‘বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পাানি লিমিটেড’ এর পরিবর্তে ‘বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড ‘BSCCL’ এর পরিবর্তে ‘BSCPLC’ হবে। মঙ্গলবার, ২১ মে থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)