Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোমবার দরপতনে ই-জেনারেশন

প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২৪ , ৯:৪১ অপরাহ্ণ | আপডেট: মে ২০, ২০২৪, ৯:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার, ২০ মে লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ২৭৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ই-জেনারেশনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৮৭ শতাংশ কমেছে। পাশাপাশি তালিকার তৃতীয় স্থানে থাকা ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর কমেছে ২ দশমিক ৯৮৫ শতাংশ।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, এইচআর টেক্সটাইল, জেমিনি সি ফুড, প্রভাতী ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইস, ফরচুন সুজ এবং অ্যাপেক্স ফুডস লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)