Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কাঁচামাল সংরক্ষণের ক্ষমতা বেড়েছে ইনডেক্স এগ্রোর

প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৪ , ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: মে ২৫, ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাঁচামাল সংরক্ষণাগারের ধারণ ক্ষমতা বেড়েছে। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কোম্পানিটির ফিড মিল বিভাগে দুই সাইলো ইনস্টল করার মাধ্যমে এখন স্বয়ংক্রিয় লোডিং, আনলোডিংসহ ৮ হাজার মেট্রিক টন কাঁচামাল সংরক্ষণ করা যাচ্ছে।

বৃহস্পতিবার, ২৩ মে ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা গেছে, এই প্রকল্পের জন্য মেশিন ও সরঞ্জাম কিনতে কোম্পানিটির মোট খরচ হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ টাকা। ২২ মে থেকে প্রকল্পটির কার্যক্রম চালু হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)