Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে মিথুন নিটিং

প্রকাশিত হয়েছে: মে ২৫, ২০২৪ , ৯:৩৬ অপরাহ্ণ | আপডেট: মে ২৫, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৮৬ কোম্পানির মধ্যে ২৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সমাপ্ত সপ্তাহে মিথুন নিটিংয়ের ইউনিট দর আগের সপ্তাহের তুলনায় ২৮ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৮০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ১৩ শতাংশ। আর ২২ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ইয়াকিন পলিমার।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একটিভ ফাইন কেমিক্যালসের ১৪ দশমিক ২৯ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ২৩ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৬৮ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ৮ দশমিক ৭৩ শতাংশ, দুলামিয়া কটনের ৮ দশমিক ২৪ শতাংশ এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)