Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোমবার ৪ কোম্পানির লেনদেন বন্ধ

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৪ , ৬:৩৪ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন সোমবার, ২৭ মে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- ম্যারিকো বাংলাদেশ, প্রগতি ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার কোম্পানি ৪টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। মঙ্গলবার কোম্পানিগুলো লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)