Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউসিবির বোনাস লভ্যাংশে বিএসইসির অনুমোদন

প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২৪ , ৮:০৬ অপরাহ্ণ | আপডেট: মে ২৮, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৫ শতাংশ স্টক লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুমোদন পাওয়ায় নতুন করে শিগগিরই রেকর্ড ডেট ঘোষণা করবে ব্যাংকটি।

সোমবার স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২০২৩ হিসাব বছরের জন্য ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) লভ্যাংশ ঘোষণা করে ব্র্যাক ব্যাংকের পর্ষদ।

ইউসিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা এবং গত বছরের একই সময় যা ছিল ২ টাকা ২৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানি শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮১ পয়সা।

২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) লভ্যাংশ দিয়েছে পর্ষদ। ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৫ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। হিসাব বছর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৫৭ পয়সা এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ৫৯ পয়সা।

১৯৮৬ সালে শেয়ারবাজারে আসা ইউসিবির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৪৭৬ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৩৯৫ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৪৭ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৪৭৬। এর মধ্যে ৩৫ দশমিক ৮৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, দশমিক ৮১ শতাংশ সরকার, ২০ দশমিক ৮৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৫৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪১ দশমিক ৮৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)