এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি লিমিটেড তার একটি সহযোগী প্রতিষ্ঠানে (Subsidiary Company) বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার, ২৮ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৪২তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান এল এস্কয়ার লিমিটেড-এ আলোচিত বিনিয়োগ করা হবে। যার পরিমাণ হবে ৫ কোটি টাকা।
কোম্পানিটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইমপ্রেস ক্যাপিটাল পরিচালিত বে-মেয়াদী Open-end) মিউচুয়াল ফান্ড এস্কয়ার আইসিএল অ্যাপারেল ফান্ডের উদ্যোক্তা। ফান্ডটিতে থাকা ৫৬ লাখ ৬৩ হাজার ৪৮৬টি ইউনিটের মধ্য থেকে ৪৬ লাখ ৬৩ হাজার ৪৬৬টি ইউনিট সমর্পণ করেছে। এর বিপরীতে ৫ কোটি ৪ লাখ ১২ হাজার ২৮৩ টাকা বিনিয়োগ ফেরত পেয়েছে। এই টাকা সহযোগী প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)