ব্র্যাক ব্যাংক পিএলসিকে জমি কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এ অনুমতি পেয়েছে। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির প্রধান কার্যালয় নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্র্যাক ব্যাংক সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশন ও আনুষাঙ্গিক ব্যয়সহ জমি কেনার মোট ব্যয় ধরা হয় ৩০০ কোটি টাকা।
বিধি অনুসারে, দেশে ব্যবসারত কোনো ব্যাংক জমি, ভবন বা স্পেস কিনতে চাইলে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমতি নিতে হয়। এ অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের পর্ষদে জমি কেনার সিদ্ধান্ত নেওয়ার পর এ বিষয়ে অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করলে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করে।
তবে ব্যাংকটি রাজধানীর কোন এলাকায় এবং কী পরিমাণ জমি কিনবে তা প্রকাশ করেনি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)