Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনআরবি ব্যাংকের এমডি হলেন ওমর ফারুক খান

প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২৪ , ১১:১২ অপরাহ্ণ | আপডেট: মে ২৯, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. ওমর ফারুক খান।  সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় এএমডি মো. ওমর ফারুক খান এ পদে দায়িত্ব পালন করবেন।

গত ২৮ মে থেকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন তিনি ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)