Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা, প্রথম প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২৪ , ১২:৩৯ অপরাহ্ণ | আপডেট: মে ৩০, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের  ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বুধবার, ২৯ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা এবং আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ০৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়া প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৯০ পয়সা।

আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৫ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৪ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো -০.০০৫ টাকা এবং যা আগের বছর -০.৪৯ টাকা ছিলো। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ১৪ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)