Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফারইস্ট ইন্স্যুরেন্স ও ওইমেক্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২৪ , ১২:৫২ অপরাহ্ণ | আপডেট: মে ৩০, ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ও ওইমেক্স ইলেকট্রোডস লিমিটেড কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। কোম্পানি দুটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক বিবৃতি এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়া, ওইমেক্স ইলেকট্রোডসের দীর্ঘমেয়াদে ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’রেটিং হয়েছে। গত ১ জুলাই ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত সমাপ্ত সময়ের আর্থিক বিবৃতি এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)