রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি- মার্চ, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩০ মে, বৃহস্পতিবার ব্যাংকটির সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির আগের হিসাব বছরের তুলনায় প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৯ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারি- মার্চ তিন মাসে ব্যাংকটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৪৯ পয়সা এবং গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা।
এককভাবে আলোচ্য তিন মাসে ইপিএস হয়েছে ৪৪ পয়সা এবং গত বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা। সে হিসেবে এককভাবে ব্যাংকটির একই সময়ে ইপিএস বেড়েছে ৪৬ শতাংশ। ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ০৭ টাকা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)