Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে

প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২৪ , ৪:১০ অপরাহ্ণ | আপডেট: জুন ১, ২০২৪, ৪:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোরর মাঝে ১১৫টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মাঝে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির দর বেড়েছে ৪৬ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৩৫ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সায়।

তালিকায় তৃতীয় স্থানে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ১৩ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সায়।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–হামি ইন্ডাস্ট্রিজের ১৭.৬৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এর ১৭.১৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৬.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ১৩.৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১১.১৬ শতাংশ এবং তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের ১১.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)