আইএফআইসি ব্যাংক পিএলসির মনোনীত পরিচালক আহমেদ সায়ান ফজলুর রহমান ব্যাংকটির ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ার কিনেছেন। গত ২৭ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে এ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার ডিএসই সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের বর্তমানে অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৯২২ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯২ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৬৪৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ শেয়ার।
এছাড়া সরকারের কাছে ৩২ দশমিক ৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৭৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৬৫ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৯ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৯ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৮ টাকা ২০ পয়সা থেকে ১৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৩ পয়সায়। ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)